Founder’s Message
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
‘মাদরাসাতুদ দু'আ’-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
আজকের যুগে একজন অভিভাবক হিসেবে আমরা সবসময় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বপ্ন দেখি, যেখানে আমাদের সন্তানরা কুরআনের আলোয় আলোকিত হবে, আবার আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায়ও পিছিয়ে থাকবে না। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই ‘মাদরাসাতুদ দু'আ’-এর পথচলা।
আমরা গতানুগতিক মুখস্তবিদ্যার বাইরে এসে ‘Outcome-based Learning’ বা ফলাফলভিত্তিক শিক্ষাপদ্ধতি গ্রহণ করেছি । আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়; বরং এমন একজন ‘দাঈ’ ও ‘লিডার’ তৈরি করা, যার মধ্যে দ্বীনি ইলম এবং জাগতিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয় থাকবে।
এজন্যই আমরা নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের পাশাপাশি একটি ‘Integrated Curriculum’ সাজিয়েছি , যেখানে আধুনিক ব্যবস্থাপনা বা ‘Modern Management’-এর ছোঁয়ায় শিক্ষার্থীরা আনন্দ নিয়ে শিখবে। আমাদের মূল ফোকাস হলো ‘তরবিয়াহ’ (Tarbiyah) —যাতে প্রতিটি শিক্ষার্থী আদব, আখলাক ও মানবিক গুণাবলি নিয়ে গড়ে ওঠে।
আপনার সন্তানের উজ্জ্বল ও আখিরাতমুখী ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।
বিনীত,
আফনান ইবরাহিম
প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুদ দু'আ